নওগাঁর ধামইরহাট উপজেলায় ১২ পিস ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ নুরুজ্জামান (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে বিজিবির বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বস্তাবর দাখিল মাদ্রাসার পাশের রাস্তায় এই অভিযান পরিচালনা করে।
আটককৃত নুরুজ্জামান ধামইরহাট উপজেলার মরলই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একাধারে মাদকসেবী ও দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিজিবির মাদকবিরোধী নিয়মিত অভিযانের অংশ হিসেবে তাঁকে আটক করা হয় এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত