বাকেরগঞ্জে অপহরণ কারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে মোঃ রাইয়ান (৮) নামের তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থী।
১০ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬. ৩০ মিনিটের দিকে পৌরসভার অডিটোরিয়াম মিলনায়তনের পিছনের সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাইয়ান বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী। তার বাবার নাম রিয়াজ খান, সে একজন দুবাই প্রবাসী। বর্তমানে ছেলেকে নিয়ে রাইয়ানের মা পৌরসভা সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন।
পারিবারিক ও স্হানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রাইয়ান তার মামার সাথে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল।তারা পৌরসভার পিছনের সড়কের অন্ধকারাচ্ছন্ন জায়গায় পৌছালে মোটরসাইকেল যোগে দুই অজ্ঞাত ব্যক্তি এসে শিশু রাইয়ানকে জোরপূর্বক মটোর সাইকেলে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় শিশু রাইয়ানের মামার সাথে অপহরণ কারীদের এক প্রকার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পাওয়ার আশংকায় তারা ব্যর্থ হয়ে চলে যায়।
এ ঘটনায় শিশু রাইয়ানের মামা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আদিল হোসেন জানান, ঘটনাটি শোনার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে। এবং অপহরণ কারীদের সনাক্ত করতে পার্শ্ববর্তী সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনার পর থেকে স্হানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে।
মতামত