বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁর মান্দায় শ্যামাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

নওগাঁ জেলার বিভিন্ন থানা বা উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় বিশেষ করে পত্নীতলার বাগুড়িয়া, বহবলপুর, ডাঙ্গাপাড়ার নদীর চড়ের কালীমন্দিরে,ডাসনগর বিলের পাড়ে,ধামুইহাটের বারোয়ারী মন্দিরে,মহাদেবপুরের কমপক্ষে  দশটি গ্রামে,এবং  মান্দার  বহুল আলোচিত ও পরিচিত প্রসাদপুর বাজারে, বদলগাছি,আত্রাই, রানীনগর,পোরশা,নিয়ামতপুর এবং  সাপাহারে অন্ততঃ পক্ষে ১০/১২  টি স্থানে শ্যামা বা কালীপূজা মহাস্বাড়ম্বরে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়। কোথাও  কোন ধরনের  অপ্রীতিকর ঘটনা  ঘটে নাই  বলে ও জোরালো তথ্য নিশ্চিত  হওয়া গেছে। 

শ্যামা বা কালীপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের বিভিন্ন কালীপূজা মন্দির পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামিল হোসেন প্রামানিক।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে  আন্তরিকতার সহ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার।" বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নত প্রসাদপুর ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানুষের কল্যাণে কাজ করার  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি সবাই কে দেওয়ালী বা শ্যামা বা কালীপূজার  শুভেচ্ছা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় শ্যামাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁ জেলার বিভিন্ন থানা বা উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় বিশেষ করে পত্নীতলার বাগুড়িয়া, বহবলপুর, ডাঙ্গাপাড়ার নদীর চড়ের কালীমন্দিরে,ডাসনগর বিলের পাড়ে,ধামুইহাটের বারোয়ারী মন্দিরে,মহাদেবপুরের কমপক্ষে  দশটি গ্রামে,এবং  মান্দার  বহুল আলোচিত ও পরিচিত প্রসাদপুর বাজারে, বদলগাছি,আত্রাই, রানীনগর,পোরশা,নিয়ামতপুর এবং  সাপাহারে অন্ততঃ পক্ষে ১০/১২  টি স্থানে শ্যামা বা কালীপূজা মহাস্বাড়ম্বরে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়। কোথাও  কোন ধরনের  অপ্রীতিকর ঘটনা  ঘটে নাই  বলে ও জোরালো তথ্য নিশ্চিত  হওয়া গেছে। 

শ্যামা বা কালীপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের বিভিন্ন কালীপূজা মন্দির পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামিল হোসেন প্রামানিক।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে  আন্তরিকতার সহ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার।" বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নত প্রসাদপুর ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানুষের কল্যাণে কাজ করার  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি সবাই কে দেওয়ালী বা শ্যামা বা কালীপূজার  শুভেচ্ছা জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream