বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় সড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিরাপত্তার কারণে অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে রাস্তায় নামার চেষ্টা করেন। একপর্যায়ে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় সড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিরাপত্তার কারণে অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে রাস্তায় নামার চেষ্টা করেন। একপর্যায়ে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream