বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পৌরসভার কর্মশালায় ৩৬ কর্মকর্তা অনুপস্থিত, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পৌরসভার কর্মশালায় ৩৬ কর্মকর্তা অনুপস্থিত, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী
পৌরসভার কর্মশালায় ৩৬ কর্মকর্তা অনুপস্থিত, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা দিতে গিয়ে হয়রানি ও দুর্নীতির অভিযোগ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিছু পৌরসভায় ইচ্ছাকৃতভাবে সেবা বন্ধ রাখা হচ্ছে। আবার কোথাও দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। এসব অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া অর্থ ব্যবহার না করলেও সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভার মাস্টারপ্ল্যান তৈরিতে অতীতের অনিয়মের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা পায়নি। শুরুতেই জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে এলজিইডির মাধ্যমে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে শুধু সড়ক নির্মাণ নয়, শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির ব্যবস্থা, খাল ও জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মতো কাজেও গুরুত্ব দিতে হবে।

এ সময় সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এই সুবিধার আওতায় আনা হবে।

এ ছাড়া পিছিয়ে পড়া যুবকদের কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা শেখানোর ওপর গুরুত্ব দেন তিনি। সাড়ে তিন লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পৌরসভার কর্মশালায় ৩৬ কর্মকর্তা অনুপস্থিত, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream