বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে জখম করে টাকা ছিনতাই, ২ জন আটক

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনায় ডাকাত দলের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর দুই সহযোগী ও ভ্যানচালককে সঙ্গে নিয়ে ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা হন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে একপর্যায়ে তাঁদের রক্তাক্ত জখম করে। পরে তাঁদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা

এবং প্রায় ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর রাণীনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম উঠে আসে। এরপর থেকে শফিকুল ও শাকিল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

নওগাঁ জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের রাণীনগর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নওগাঁর রাণীনগর, আত্রাই এবং নাটোর সড়কে সংঘটিত বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে জখম করে টাকা ছিনতাই, ২ জন আটক

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream