মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মামুনি ওই এলাকার রবি খাড়িয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (৯ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কুলাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
“বুধবার (১১ নভেম্বর) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন,এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
মতামত