বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ
গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের লক্ষে সচেতনতামূলক কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) মোঃ রুকন-উল-হাসান।  গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক সৈয়দ ফয়েজুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ তানভীরুল হক, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা কৃষি অফিসার মোঃ মাশরেফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: জোনায়েদ কবীর,  উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহম্মদ হিরণ মাহমুদ, গোলাপগঞ্জ সমবায় অফিসার মোঃ ছদরুল ইসলাম, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহ মুহাম্মদ লুটন, আনসার ভিডিপি কর্মকর্তা শিউলি বেগম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি মোঃ বদরুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদ উদ্দিন। এছাড়াও  কর্মশালায় পরিবেশবিদ, মৎস্যজীবী সমিতির নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) মোঃ রুকন-উল-হাসান বলেন, হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। প্রতি বছর শীতকালে সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়, যা বৈশ্বিক জীববৈচিত্র্য রক্ষায় সরাসরি ভূমিকা রাখে। এর পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। অবৈধ মৎস্য আহরণ, অতিথি পাখি শিকার এবং অপরিকল্পিত পর্যটনের কারণে এই হাওরের নাজুক বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে। এই সুরক্ষা আদেশ কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমেই আমরা হাওরের শত শত জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবন রক্ষা করতে পারবো। টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, এই পরিকল্পনার মাধ্যমে স্থানীয়দের বিকল্প কর্মসংস্থান ও পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা হবে। বিশেষ করে হাওরের অভ্যন্তরে অবৈধ জাল ব্যবহারকারী এবং পাখি শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream