অক্টোবর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সর্বোচ্চ তথ্য প্রদানকারী তিনজন গ্রামপুলিশকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী গ্রামপুলিশদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এ সময় তিনি গ্রামপুলিশদের কাজের প্রশংসা করেন এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও বেগবান করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিরা খাতুন, ইউপি উদ্যোক্তা হারুন-অর-রশীদ ও হীরা খাতুন। এছাড়াও ইউপি সদস্যদের মধ্যে আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, সাজিবার রহমান, মনিরুজ্জামান মন্টু, আ. সালাম, আ. রাজ্জাক, মাহবুর রহমান, নুর মোহাম্মদ ভগু, বিল্লাল হোসেন, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন ও সুমিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত