বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শফিকুর রহমানকে মিথ্যাচারের অভিযোগে রাশেদ খানের হুঁশিয়ারি

শফিকুর রহমানকে মিথ্যাচারের অভিযোগে রাশেদ খানের হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে তিনি মিথ্যা বলেছেন বলে দাবি করেছেন রাশেদ খান। একই সঙ্গে এ বক্তব্যের জবাব শিগগিরই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।পোস্টে তিনি ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে লেখেন, অপেক্ষা করুন। আমির হামজার ঘটনার প্রমাণ দেখেননি কি? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার জবাব খুব শিগগিরই পাবেন।রাশেদ খানের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। এর আগে একাধিক ফেসবুক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খান। তবে বুধবার জাতীয় সংসদে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সকলের।’ আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘ঠিক আছে, একাই করেন, তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো? সেটাও বলা হচ্ছে না।’ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁরা ‘অকার্যকর’ দেখতে পাচ্ছেন বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জাতির সামনে স্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান উদ্যোগ দাবি করেছেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও গিয়ে এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে, থানার গেটে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন হয়েছে, আজকে দুজন সেখানে আহত হয়েছে।’ সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে একজন তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেওয়া, সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, এসব বিষয়ে আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হয়ে ক্রমাগত অবনতি হচ্ছে। এতগুলো ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কাকে, কোথায় গ্রেপ্তার করেছে তার কোনো হদিস নেই। বরং সাধারণ মানুষ তিন-চারজনকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। দেশে বিজিবি, এসবি, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গত দুই-চার দিনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে বক্তব্য দেবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দুই দিন পার হলেও কোনো উদ্যোগ বা বক্তব্য দেখা যায়নি। শফিকুর রহমান বলেন, ‘তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই, কোনোভাবে দায় এড়ানো যাবে না।’ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, ‘এই ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না, আমাদের অফিস তালাবদ্ধ করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম, সেখান থেকে ঘর থেকে বের হতে পারিনি।’ শফিকুর রহমান জানান, তখন একটি মিছিল বের করার আগেই তাঁদের ধারণা থাকত- অন্তত দুটি মামলা হবে এবং কয়েকজনকে কারাগারে যেতে হবে। কিন্তু এখন ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটলেও আইন প্রয়োগের দৃশ্যমান কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় এ নেতা।

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান

জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বিএনপি : জামায়াতের আমির

বিএনপি ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। বিএনপি হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা হ্যাঁ প্রচারণা চালিয়ে এখন না বলছেন, তারাই একদিন এই দেশ থেকে নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই। সামনেও কেউ টিকতে পারবে না।’ আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঘাটার বোনারপাড়ায় গত ২১ জুন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী আহত হওয়ার ঘটনায় এই সমাবেশের আয়োজন করা হয়। জামায়াতের আমির আরও বলেন, ‘বর্তমানে সব জায়গায় চুরিচামারি, লুটপাট শুরু হয়ে গেছে। চাঁদাবাজদের-দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই। দেশের জন্য একবার না শতবার রাজপথে নামব।’ গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ অনেকেই। এর আগে জামায়াত আমির শহীদ শিবিরকর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁদের কবর জিয়ারত করেন।

 জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বিএনপি : জামায়াতের আমির
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream