মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সুজানগরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী লেখক-সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুজানগরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী লেখক-সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ
সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রাথমিকভাবে আরও ২০০ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় পাবনার সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেয়েছেন লেখক, সাংবাদিক, কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ মুহাম্মাদ আসাদুল্লাহ।

আজ (মঙ্গলবার) এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

মুহাম্মাদ আসাদুল্লাহ পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুবশক্তির প্রেস উইংয়ের দায়িত্বও তার কাঁধে।

গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা করা আসাদুল্লাহ চ্যানেল আই, দেশ রূপান্তর, বণিক বার্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক আমার দেশসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

শৈশব থেকে লেখালেখিতে যুক্ত তিনি। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার তিনটি উপন্যাস ও চারটি গল্পগ্রন্থ। ২০২৭ সালের বইমেলায় তার রাজনৈতিক উপন্যাস ‘কাঞ্চনবতী’ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়। দীর্ঘদিন ধরে টেলিভিশন টকশো ও লেখালেখির মাধ্যমে এনসিপির পক্ষে কথা বলে আসছেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, "দল আমাকে মনোনীত করায় কৃতজ্ঞ। সুজানগরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই।"

তিনি বলেন, "আমার উপজেলার মানুষ গতানুগতিক রাজনীতির ধারায় আটকে আছে। গত ৫৫ বছরে তিন-চারটা পরিবারের বাইরে তারা ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আমি সুজানগরের মানুষের জন্য রাজনীতির নতুন ধারা প্রবর্তন করব। ক্ষমতাকে জনমানুষের কাতারে নামিয়ে আনব ইনশাআল্লাহ। উপজেলার প্রতিটি দিক নিয়ে আমার বিস্তৃত গবেষণা আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ করব। আমার বিশ্বাস, সুজানগরবাসী তারুণ্যনির্ভর উদ্ভাবনী চিন্তার রাজনীতিকে লুফে নেবে।"

মুহাম্মাদ আসাদুল্লাহ আরও বলেন, "সুজানগরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপান্তর করতে চাই। এ লক্ষ্য পূরণে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সুজানগরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী লেখক-সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream