মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল
শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে তাঁরা কাজ বন্ধ রাখেন।

কাজ বন্ধ থাকা টার্মিনাল দুটি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশই এই দুই টার্মিনালের মাধ্যমে হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, এনসিটি পরিচালনার দায়িত্ব কাগজে-কলমে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেডের হাতে থাকলেও মূল কাজ পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। অন্যদিকে, সিসিটি পরিচালনার দায়িত্বেও রয়েছে একই প্রতিষ্ঠান।

এদিকে, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি তাদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। পাশাপাশি সিসিটিও সাইফ পাওয়ারটেকের কাছ থেকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক–কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

একজন শ্রমিক জানান, এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। আর্থিক সুবিধা না পেয়ে তাঁরা আজ সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের কর্মসূচির কারণে টার্মিনালে ছয়টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। একইভাবে টার্মিনালের কার্যক্রমেও অচলাবস্থা চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। জানতে চাইলে বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয় : চট্টগ্রাম বিভাগ বিক্ষোভ শ্রমিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে তাঁরা কাজ বন্ধ রাখেন।

কাজ বন্ধ থাকা টার্মিনাল দুটি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশই এই দুই টার্মিনালের মাধ্যমে হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, এনসিটি পরিচালনার দায়িত্ব কাগজে-কলমে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেডের হাতে থাকলেও মূল কাজ পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। অন্যদিকে, সিসিটি পরিচালনার দায়িত্বেও রয়েছে একই প্রতিষ্ঠান।

এদিকে, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি তাদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। পাশাপাশি সিসিটিও সাইফ পাওয়ারটেকের কাছ থেকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক–কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

একজন শ্রমিক জানান, এ পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। আর্থিক সুবিধা না পেয়ে তাঁরা আজ সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের কর্মসূচির কারণে টার্মিনালে ছয়টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। একইভাবে টার্মিনালের কার্যক্রমেও অচলাবস্থা চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। জানতে চাইলে বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream