শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল চার শিশুর লাশ

নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল চার শিশুর লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি। খেলতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। ইয়াছিন ওই বাড়ির দিনমজুর মো. জিতু মেয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার পর থেকে ইয়াছিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওই দিন রাতে শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটির বাবা মো. জিতু মেয়া বলেন, ‘আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’ ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ

কক্সবাজারের চকরিয়ায় রুমা আকতার (৩২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ মানিককে (৩৬) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় লোকজন। তবে পুলিশ বলছে, গৃহবধূর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ রুমা আকতার ওই গ্রামের বাহাদুর আলমের মেয়ে। তাঁর স্বামী মানিকও একই এলাকার বাসিন্দা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গৃহবধূ হত্যার শিকার হয়েছেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রুমা আকতার কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। গতকাল সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বামী মানিক তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরের দিকে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। সন্ধ্যা সাতটার দিকে আবারও তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন। স্থানীয় লোকজন আরও জানান, রাত ১০টার দিকে মানিক স্ত্রীকে আবার বাড়ি নিয়ে যান। টাকা জোগাড় করে দিবাগত রাত দুইটার দিকে অ্যাম্বুলেন্সে তাঁকে চট্টগ্রামে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে লোহাগাড়ার আজিজনগর এলাকায় পৌঁছালে রুমার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে বাড়ি ফিরে আসেন মানিক। স্থানীয় লোকজনের অভিযোগ, রুমা ও মানিকের মধ্যে অন্তত তিন বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। মানিক মাদক সেবন করতেন। সেবনের পর বাড়ি ফিরে তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে কয়েক দফা সালিসও হয়েছে। স্থানীয়ভাবে সালিসে যুক্ত ছিলেন আবদুর রহিম নামের এক ব্যক্তি। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, মাদক সেবন করে মানিক রুমার ওপর নির্যাতন চালাতেন, এটি সত্য। তবে মৃত্যুর আগের দিন মানিকই রুমাকে দুবার হাসপাতালে নিয়ে গেছেন। রাতে অ্যাম্বুলেন্সে চট্টগ্রামেও নেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে তিনি কীভাবে রুমাকে হত্যা করেছেন, তা বুঝতে পারছেন না। রুমার বাবা বাহাদুর আলমের অভিযোগ, তাঁর মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেয়ের স্বামী ও তাঁর মায়ের বিচার চান তিনি। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ আহমদ বলেন, রুমা ও মানিকের মধ্যে পারিবারিক কলহ ছিল। তবে গতকাল রুমা বেশ অসুস্থ ছিলেন। মানিক তাঁকে দুবার হাসপাতালে নিয়ে গেছেন। গতকাল তাঁকে মারধরের কোনো প্রমাণ স্থানীয়ভাবে পাওয়া যায়নি।

পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ

সম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ নিয়ে শাহ আলম ও তাঁর স্ত্রী প্রায়ই দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইকে মারধর করতেন। গতকাল সন্ধ্যায়ও তাঁরা দুজন মিলে শাহজাহানকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাঁদের বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এডিএম বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। নগরের হোটেল র‍্যাডিসন ব্লুতে এ সভা হওয়ার কথা রয়েছে। এতে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতা-কর্মীর সংখ্যা কম রাখা হবে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি রয়েছে তাঁর। সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপির নেতা-কর্মীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতা-কর্মীর সংখ্যা কম রাখা হবে। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে, ৯ আগস্ট হোটেল র‍্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে একই হোটেলে আবারও দলীয় সভার আয়োজন করা হচ্ছে।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পি হত্যার ঘটনায় মামলা দায়েরের পর প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা তিনটি আগ্নেয়াস্ত্র—একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে বাপ্পির মা জমিলা খাতুন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার ইসমাইল হোসেন ওরফে বিগশোর ছেলে মো. আরিফ হোসেন (২৯), মৃত জহির ইসলামের ছেলে রনি ওরফে নুর আহমদ রনি (২৬), একই ইউনিয়নের অলিনগর এলাকার মৃত নুর আলমের ছেলে ফখরুল ইসলাম (৩২), মো. মোজাম্মেল হকের ছেলে মো. ইফতেখার (৩৫), নডালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান (২৮) এবং মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জাবেদ (২৫)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, নিহত তারেক হোসেন বাপ্পির সঙ্গে প্রধান অভিযুক্ত আরিফ হোসেন ও তাঁর সহযোগীদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বাপ্পিকে নিজেদের আধিপত্য বিস্তারের পথে বাধা মনে করে অভিযুক্তরা তাঁর ওপর হামলার পরিকল্পনা করেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। পুলিশ সুপার জানান, পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা সীতাকুণ্ডের অলিনগর এলাকায় সাদ্দামের অফিসের সামনে অবস্থান নেন। সেখানে বাপ্পির মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বাপ্পিকে উদ্ধারে এগিয়ে আসা তাফসির আলম শাওনও হামলার শিকার হন। তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। হামলাকারীরা তাঁদের ওপর আরও আঘাত করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান পুলিশ সুপার। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশ তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ধারাবাহিক অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, প্রকাশ্যে গুলি করে বাপ্পিকে হত্যার ঘটনায় তাঁর মা জমিলা খাতুন বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

জনগণের সংকট দেখছে না সরকার: শফিকুর রহমান

বিরোধদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন দেশে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ জনগণের নানা ‘সংকট’ সমাধানে সরকার ব্যর্থ। তিনি বলেছেন, ‘সংসদে দাঁড়িয়ে যারা দেশের কোনো সংকট নেই বলে মিথ্যা কথা বলেন, তাদের দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না।’ আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়। জামায়াত আমির বলেন, ‘বিদ্যুৎ কোথাও নেই কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই! সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলেন, তাদের দ্বারা দেশের মানুষের সমস্যার সমাধান হবে না।’ গণভোটের প্রসঙ্গ টেনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘আপনারা দুটো ভোট দিয়েছেন। একটি সংসদের জন্য, আরেকটি বাংলাদেশকে মেরামত ও সংস্কার করার জন্য। সরকারি দল ও বিরোধী দল সবাই একমত হয়েছিলাম—গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করা হবে। ছয় মাস চলে গেছে, সরকার এখনো তা বাস্তবায়ন করেনি। ” বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ তুলে বলেন, ‘শুরু থেকেই এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের দাবি অগ্রাহ্য করেছে। অতীতে যারা জনগণের দাবি অগ্রাহ্য করেছে, তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে।’ সরকার সব জায়গায় দলীয়করণ করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সব জায়গায় আপনারা দলীয়করণ করবেন, আর বিরোধী দল বসে বসে কি আঙুল চুষবে? বিরোধী দল সেসব জায়গায় প্রতিরোধ গড়ে তুলবে!’

জনগণের সংকট দেখছে না সরকার: শফিকুর রহমান

চট্টগ্রামে নওফেলের বাসভবনে ফের অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একটি বাড়ির চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়িটি সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবন।বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। এতে আগুন ধরে গেলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।ঘটনার পর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, এটি শুধু একটি পরিবারের বাসভবনের ওপর হামলা নয়, বরং পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুনের ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ দফার হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম হামলার অভিযোগ ওঠে। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে বাসভবনটিতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

চট্টগ্রামে নওফেলের বাসভবনে ফের অগ্নিসংযোগের চেষ্টা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream