সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
 মির্জা ফখরুল ইসলামের আসনে লড়বেন হিরো আলম

মির্জা ফখরুল ইসলামের আসনে লড়বেন হিরো আলম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনটি শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার সম্ভাবনার খবর জানার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।   তিনি বলেন, ‘আমি আগে সাতক্ষীরা থেকে নির্বাচনের কথা বলেছিলাম। তখন জানতাম না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হতে পারে। আমার এলাকার মানুষও চান আমি উত্তরাঞ্চলের কোনো আসন থেকেই নির্বাচন করি। সেই চিন্তা থেকেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’  আরও পড়ুনআরও পড়ুনহাসিনা দেশের সার্বভৌমত্ব বিক্রি করেও ক্ষমতায় থাকতে চেয়েছেন: রিজভী হিরো আলম জানান, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে চান। তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফলে হিরো আলমের প্রার্থিতাও সেই প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream