মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের মিছিল

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে এবং দলটির রাজনীতির সমালোচনা করে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে (০৯নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘কীসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’ সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, ‘পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা জনজীবনকে হুমকির মুখে ফেলছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তাদের সব ধরনের অপরাজনীতি প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ক্যাম্পাসে স্বৈরাচারী শক্তির যেকোনো চক্রান্ত রুখে দিতে ছাত্রদলের নেতা-কর্মীরা সুসংগঠিত রয়েছে। শিক্ষার্থীদের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের ক্যাম্পাসে কোনো ধরনের অপচেষ্টা চালাতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের স্বার্থ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের মিছিল

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে এবং দলটির রাজনীতির সমালোচনা করে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে (০৯নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘কীসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’ সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, ‘পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা জনজীবনকে হুমকির মুখে ফেলছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তাদের সব ধরনের অপরাজনীতি প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ক্যাম্পাসে স্বৈরাচারী শক্তির যেকোনো চক্রান্ত রুখে দিতে ছাত্রদলের নেতা-কর্মীরা সুসংগঠিত রয়েছে। শিক্ষার্থীদের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের ক্যাম্পাসে কোনো ধরনের অপচেষ্টা চালাতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের স্বার্থ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream