বান্দরবানের আলীকদমে বাস-মোটর সাইকেল সংঘর্ষে সাজু চক্রবর্তী (৩৫) নামে মোটর সাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার সিবাতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজু আলীকদম থানার পুলিশ সদস্য ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে মোটর সাইকেল যোগে আলীকদম সদরে যাচ্ছি পুলিশ সদস্য সাজু চক্রবর্তী। পরে সে উপজেলার সিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের সাথে সজোরে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় পুলিশ সদস্য সাজু চক্রবর্তী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার বলেন, আলীকদমে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মতামত