বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে নিষিদ্ধ রাসায়নিক বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা।

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিষিদ্ধ রাসায়নিক,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে ‘আল আমিন স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযান সূত্রে জানা যায়,আল আমিন স্টোরে তল্লাশি চালিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ, চিনির চেয়ে প্রায় ৩০ গুণ বেশি মিষ্টি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট এবং বিরিয়ানিতে ব্যবহৃত নিষিদ্ধ কেওড়াজল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সস,বিভিন্ন খাদ্যপণ্য,বেনামি প্রতিষ্ঠানের পণ্য এবং নকল ও লেবেলবিহীন খাদ্য উপকরণও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ সব পণ্য। পরে সেগুলো ধ্বংস করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়,ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে নিষিদ্ধ রাসায়নিক বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা।

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিষিদ্ধ রাসায়নিক,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে ‘আল আমিন স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযান সূত্রে জানা যায়,আল আমিন স্টোরে তল্লাশি চালিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ, চিনির চেয়ে প্রায় ৩০ গুণ বেশি মিষ্টি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট এবং বিরিয়ানিতে ব্যবহৃত নিষিদ্ধ কেওড়াজল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সস,বিভিন্ন খাদ্যপণ্য,বেনামি প্রতিষ্ঠানের পণ্য এবং নকল ও লেবেলবিহীন খাদ্য উপকরণও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ সব পণ্য। পরে সেগুলো ধ্বংস করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়,ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream