বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সারাহ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিন তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, আসামিরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। এ সময় তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি তাদের গ্রেফতারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি একজন বীর প্রতীক ও বয়স্ক ব্যক্তি। এসব বিবেচনায় তাঁর জামিন প্রার্থনা করেন আইনজীবী। তবে মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ জব্দ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেফতার তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার রহস্য উদঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

এ ছাড়া জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিষয় : আদালত কারাগার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream