বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে সিএনজি চালক হত্যামামলায় ৬ জনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোছাব্বিরকে হত্যার ২০০৮ সালের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোছা. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন; তাজুল ইসলাম, নুর উদ্দিন,হরমুজ মিয়া,টিপু আহমেদ,বশির মিয়া ও খুরশেদ মিয়া। তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বশির মিয়া ও খুরশেদ মিয়া পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে,২০০৮ সালে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চালক মোছাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ছিল। অবশেষে বুধবার মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে সিএনজি চালক হত্যামামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোছাব্বিরকে হত্যার ২০০৮ সালের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোছা. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন; তাজুল ইসলাম, নুর উদ্দিন,হরমুজ মিয়া,টিপু আহমেদ,বশির মিয়া ও খুরশেদ মিয়া। তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বশির মিয়া ও খুরশেদ মিয়া পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে,২০০৮ সালে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চালক মোছাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ছিল। অবশেষে বুধবার মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream