বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে কালবেলা সাংবাদিকের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমারে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহিনুর রহমানের বাড়িতে গভীর রাতে হামলা, অনধিকার প্রবেশ, মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডোমার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দেওয়া লিখিত অভিযোগে শাহিনুর রহমান উল্লেখ করেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ৮-১০ জন ব্যক্তি তাঁর বাড়িতে এসে অতর্কিত হামলা চালান। এ সময় তারা বাড়িতে অনধিকার প্রবেশ করে পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে মো. সাজু ইসলাম ও তাঁর স্ত্রী মোছা. দুলালী বেগমের নাম উল্লেখ করে আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। হামলার সময় পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন শাহিনুর রহমান।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন ভাঙচুর করেন। ফোনটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এ ছাড়া বাড়ির দরজা ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। এতে সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শাহিনুর রহমান বলেন, হামলার সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয় প্রতিবেশী, সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালবেলার সাংবাদিক শাহিনুর রহমান বলেন, “অভিযুক্তরা দাবি করছিলেন, তাদের মোটর দিয়ে পানি উঠছে না এবং আমাদের কারণে মোটরের পাইপের ভেতরে ময়লা পড়েছে। এ নিয়ে তারা গভীর রাতে আমার বাড়িতে এসে দরজায় আঘাত করে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে আমার মা ও বড় ভাইকে ধাক্কাধাক্কি এবং আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে দেন। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “সাংবাদিক হিসেবে আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমার বাড়িতে গভীর রাতে হামলা, পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারধর, ভাঙচুর ও হুমকির ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ডোমারে কালবেলা সাংবাদিকের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream