বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় উৎসবমুখর রিডার্স স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামের রিডার্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

 শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ কে এম মোস্তফা রেজাউল মুনিরের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. এ এইচ চৌধুরী এবং প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী।

আয়োজক শিক্ষিকা আকতারা মাসুদা রেজওয়ানের নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা পাপিয়া চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম ও সহকারী কো-অর্ডিনেটর ফাহমিদা খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং তাদের উদ্ভাবনী প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে আয়োজিত এ মেলা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় উৎসবমুখর রিডার্স স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামের রিডার্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

 শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ কে এম মোস্তফা রেজাউল মুনিরের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. এ এইচ চৌধুরী এবং প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী।

আয়োজক শিক্ষিকা আকতারা মাসুদা রেজওয়ানের নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা পাপিয়া চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম ও সহকারী কো-অর্ডিনেটর ফাহমিদা খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং তাদের উদ্ভাবনী প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে আয়োজিত এ মেলা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream