পটুয়াখালীর বাউফলে জন সমবায় গ্রুপের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) স্থানীয় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় স্পিড ট্রাস্টের কর্মএলাকার বিলবিলাস ও গোসিংগা গ্রামে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় তিনটি দলের সদস্যদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (প্রেশার) পরিমাপ, জ্বর পরীক্ষা ও ওজন মাপাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি স্বল্পমূল্যে চোখের চশমা বিতরণ করা হয়।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করেন নারী শ্রমিক দলের নেত্রী তাসলিমা, ইয়ুথ গ্রুপ লিডার মীম আক্তার এবং শাপলা জন সমবায় গ্রুপের লিডার নুপুর বেগম।
আয়োজকরা জানান, গ্রামীণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিমাসে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি দলের সদস্যরা এ সেবার আওতায় আসবেন।
মতামত