বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম ও প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছে জাবারাং কল্যাণ সমিতি ও ফিভডিবি (FIVDB)-এর একটি যৌথ প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সদাই পাড়া, ২ নং রাবার বাগান ও ব্রজেন্দ্র কারবারি পাড়ায় এ মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE), মাটিরাঙ্গার সহকারী প্রকৌশলী জনাব দীপশিকা চাকমা উপস্থিত ছিলেন। 

এ সময় ব্রজেন্দ্র কারবারি পাড়ায় প্রকল্পের আওতায় স্থাপিত গভীর নলকূপ এবং স্যানিটারি ল্যাট্রিনের কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, পানি সংরক্ষণ ও স্যানিটেশন সুবিধার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিদর্শনকালে সহকারী প্রকৌশলী দীপশিকা চাকমা বলেন, “এ ধরনের দুর্গম পাহাড়ি জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে প্রকল্পটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ পানির উৎস এবং উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।”

ব্রজেন্দ্র কারবারি পাড়ার কারবারি অনিল ত্রিপুরা বলেন, “আমাদের পাড়ায় দীর্ঘদিন ধরে নিরাপদ পানির উৎসের অভাব ছিল। এ কারণে পাড়ার মানুষকে পানির প্রয়োজন মেটাতে অনেক কষ্ট করতে হতো। গভীর নলকূপ স্থাপনের এই উদ্যোগ আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের ও স্বস্তির বিষয়। এর মাধ্যমে পাড়াবাসীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আমরা আশা করছি।”

পরিদর্শনকালে চলমান প্রকল্পের WASH (Water, Sanitation and Hygiene) আউটকাম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এফআইডিবি স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার জনাব অনিরুদ্ধ কুমার সরকার গভীর নলকূপ স্থাপন, পানি সংরক্ষণ ও সরবরাহব্যবস্থার কারিগরি দিক এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অন্যদিকে, জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কোঅর্ডিনেটর জনাব মোঃ মঈনুদ্দিন রাজু প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা এবং মাঠপর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

উল্লেখ্য, **“Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh”** শীর্ষক প্রকল্পটি জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়ন করছে। হেলেন কেলার ইন্টারন্যাশনালের (Helen Keller Intl) সহযোগিতায় এবং এফআইডিবি (FIVDB) কারিগরি অংশীদারত্বে বাস্তবায়িত এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশনসেবা প্রাপ্তি এবং ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসন, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream