নেত্রকোণার মদনে ব্যাটারি চালিত অটোরিক্সা গরুর সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে এক বৃদ্ধ মহিলা যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মদন পৌর শহরের কোর্টবিল্ডিং সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী আনোয়ারা আক্তার (৭২) উপজেলার জাওলা গ্রামের মৃত খাদেমুল ইসলাম বুলবুল মিয়ার স্ত্রী।
নিহতের নাতনি প্রীতি আক্তার জানান,সে ও তার দাদি জাওলা গ্রাম থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে উপজেলা সদরে আসছিলেন । সকাল প্রায় সাড়ে ১০টার সময় অটোরিক্সাটি কোর্টবিল্ডিং এলাকার ভূইয়া বাড়ি সামনে পৌঁছা মাত্র উত্তর দিক থেকে একটি গরু দৌড়ে রাস্তা পারাপারের সময়ব অটোরিক্সা সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিক্সাটি উল্টে গেলে তার দাদি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং অচেতন হয়ে পড়েন । স্থানীয় পথচারীরা দাদিকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলসাদ নাসিম দীপ্তি মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম জানান, সড়ক দুর্ঘটনায় আনোয়ারা আক্তার নামে এক বৃদ্ধার নিহত হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত