শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে ইরান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম বাড়তে দেখা যায়। গ্রিনিচ মান সময় রাত ২টা ২২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনও রয়েছে। এই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বাড়তি সমর্থন পাচ্ছে। অর্থাৎ, যুদ্ধ প্রশমনের সম্ভাবনা দাম কমার ইঙ্গিত দিলেও সরবরাহ সংকটের আশঙ্কা মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে ইরান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম বাড়তে দেখা যায়। গ্রিনিচ মান সময় রাত ২টা ২২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনও রয়েছে। এই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বাড়তি সমর্থন পাচ্ছে। অর্থাৎ, যুদ্ধ প্রশমনের সম্ভাবনা দাম কমার ইঙ্গিত দিলেও সরবরাহ সংকটের আশঙ্কা মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream