সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জবির ফটকে ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জবির ফটকে ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সন্দেহভাজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে এ ঘটনায় আটক করেছেন। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, ওই সময় সেকেন্ড গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক করে আমরা অপরাধী শনাক্ত করব। সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।

টিএসসিতে ককটেল বিস্ফোরণে ছাত্রদলের হাতে আটক ২ জন

আবারও ককটেল বিস্ফোরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এর পাঁচ মিনিটের মধ্যে আটক দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে ঘটনাস্থল থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেট থেকে আরেকজনকে আটক করি। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে আসি।’ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

টিএসসিতে ককটেল বিস্ফোরণে ছাত্রদলের হাতে আটক ২ জন
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream