আসন্ন শারদীয় দুর্গাপূজা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজিবি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ সকলের সম্মিলিত সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
মতামত