শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিক হত্যা তদন্ত ও পূজার নিরাপত্তায় মাঠে এসআরবি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিক হত্যা তদন্ত ও পূজার নিরাপত্তায় মাঠে এসআরবি

​নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলার ১৬৭টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি টহল জোরদার করেছে সংস্থাটি।

​শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের গোপালবাড়ি শ্রী শ্রী গোপাল জিউর মন্দির চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা। ​সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি জানান, নেত্রকোনার সাংবাদিক হত্যা মামলার মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের সদস্যরা। 

এছাড়া শেরপুর জেলায় পূজামণ্ডপগুলোতে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হতে পারে, সেজন্য পুলিশের সঙ্গে সমন্বিতভাবে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​তিনি আরও জানান, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-এর টিম মাঠে তৎপর রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


সাংবাদিক হত্যা তদন্ত ও পূজার নিরাপত্তায় মাঠে এসআরবি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

​নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলার ১৬৭টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি টহল জোরদার করেছে সংস্থাটি।

​শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের গোপালবাড়ি শ্রী শ্রী গোপাল জিউর মন্দির চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা। ​সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি জানান, নেত্রকোনার সাংবাদিক হত্যা মামলার মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের সদস্যরা। 

এছাড়া শেরপুর জেলায় পূজামণ্ডপগুলোতে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হতে পারে, সেজন্য পুলিশের সঙ্গে সমন্বিতভাবে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​তিনি আরও জানান, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-এর টিম মাঠে তৎপর রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream