নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ টি পূজা মন্ডপে ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর পক্ষ থেকে আর্থিক অনুদান ও টি শার্ট প্রদান করা হয়।
শনিবার ( ১৭ অক্টোবর) ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এসময় আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক। ভোগডাবুড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ সহ ইউনিয়নের ৮ টি পূজা মণ্ডপের কমিটির অন্যান্য সদস্যরা।
১ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি । আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করুন।
প্রধান অতিথির বক্তব্যে রেয়াজুল ইসলাম কালু বলেন আমি বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছি ফ্যাসিস্ট ১৫ বছরে দেখিনি কোন পূজা মণ্ডপে সুষ্ঠু ও ভালোভাবে কাজ হয়েছে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা চাল ও বিভিন্ন কষ্টের মধ্যে আপনারা দূর্গা পূজা উদযাপন করেছেন । আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশেষ করে এই অঞ্চলের আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে আমাদের ডোমার উপজেলার ১০৫ টা পূজা মন্ডপ আছে , আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো ।
অনুষ্ঠানের শেষে পূজা মন্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতে টি শার্ট তুলে দেন এবং যথাসময়ে তাদের হাতে আর্থিক অনুদান প্রদান করার ব্যাপারে আশ্বস্ত করেন ।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর পক্ষ থেকে টি শার্ট ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হিন্দু ধর্মাবলম্বী ব্যাক্তিরা ।
মতামত