শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মেধা, যোগ্যতা ও পছন্দের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে কর্মস্থল, আদেশ অনলাইনে

চিকিৎসকদের পদায়নে অটোমেশন, প্রথম ধাপে ৯৫ জন

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) চালু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন এ ব্যবস্থার প্রথম ধাপে স্বাস্থ্য ক্যাডারের ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো স্বাস্থ্য খাতের বদলি ও পদায়ন কার্যক্রম এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে চিকিৎসকদের পদায়নের সরকারি আদেশ জারি করা হয়।

নতুন পদ্ধতিতে চিকিৎসকদের মেধাক্রম, চাকরির মেয়াদ, শিক্ষাগত যোগ্যতা,অর্জিত ডিগ্রি,নিজ বাড়ির অবস্থান এবং ব্যক্তিগত পছন্দের তালিকাসহ নির্ধারিত বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নিয়ে কর্মস্থল নির্ধারণ করা হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান,১০০ নম্বরের একটি মূল্যায়ন ম্যাট্রিক্স ও অ্যালগরিদমের মাধ্যমে চিকিৎসকদের স্কোর নির্ধারণ করে পদায়ন করা হচ্ছে। প্রথম পদায়নের আদেশ পাওয়া ডা. গাজী জাহাঙ্গীর হোসেন ৮১ দশমিক ৬৫ নম্বর পেয়ে তাঁর প্রথম পছন্দের কর্মস্থল নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন পেয়েছেন।

তিনি বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে প্রায় ৪০ হাজার চিকিৎসক কর্মরত রয়েছেন। নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসকদের বদলি ও পদায়ন করা হলেও অতীতে এ প্রক্রিয়ায় দলীয়করণ,দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং তদবিরনির্ভরতা কমানোর লক্ষ্যেই নতুন পদ্ধতি চালু করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান,প্রাথমিক পর্যায়ে জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) পর্যায়ের চিকিৎসকদের এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। চিকিৎসকদের বিসিএস ব্যাচের মেধাক্রম,মূল্যায়ন স্কোর এবং তাঁদের দেওয়া পছন্দের তালিকা বিশ্লেষণ করে সফটওয়্যারের মাধ্যমে পদায়ন নির্ধারণ করা হচ্ছে। সরকারের লক্ষ্য,পর্যায়ক্রমে পুরো স্বাস্থ্য খাতের বদলি ও পদায়ন কার্যক্রমকে এই ব্যবস্থার আওতায় আনা।

যেভাবে আবেদন ও পদায়নের আদেশ দেখা যাবেঃ

চিকিৎসকদের বদলি-পদায়নের জন্য আলাদা নতুন ওয়েবসাইট বা অ্যাপ চালুর পরিবর্তে স্বাস্থ্য অধিদপ্তরের বিদ্যমান সেন্ট্রাল এইচআরআইএস (Central HRIS) ব্যবস্থার সংশ্লিষ্ট মডিউল ব্যবহার করা হচ্ছে বলে দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।

চিকিৎসকেরা নিজেদের প্রোফাইল ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের এইচআরআইএস পোর্টালে প্রবেশ করে নির্ধারিত ডিজিটাল ফরম পূরণ এবং পছন্দের কর্মস্থলের তালিকা জমা দিতে পারবেন।

প্রাসঙ্গিক ওয়েবসাইট:

- স্বাস্থ্য অধিদপ্তরের এইচআরআইএস পোর্টাল: https://hrm.dghs.gov.bd/

- স্বাস্থ্য অধিদপ্তর: https://dghs.gov.bd/

- স্বাস্থ্যসেবা বিভাগ: https://hsd.gov.bd/

পদায়নসংক্রান্ত সরকারি আদেশ ও বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটের আদেশ বা নোটিশ বিভাগে প্রকাশ করা হলে সেখান থেকে তা দেখা যাবে।

সংশ্লিষ্টদের আশা,নতুন এ পদ্ধতির মাধ্যমে বদলি-পদায়নে ব্যক্তিগত তদবিরের প্রভাব কমবে,যোগ্যতার ভিত্তিতে কর্মস্থল নির্ধারণ সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

এদিকে,পাঁচ বছরের বেশি বয়সী শিশুদেরও হামের টিকাদান কর্মসূচির আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চিকিৎসকদের পদায়নে অটোমেশন, প্রথম ধাপে ৯৫ জন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream