শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কমলগঞ্জে পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

ছবি: প্রতিবেদক

বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বিসিএস-বাচাশ্রই) চুক্তি অনুযায়ী শারদীয় দুর্গাপূজার উৎসব বোনাস না পাওয়া এবং বোনাসের হিসাব নিয়ে বৈষম্যের অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তিন চা বাগানের শ্রমিকরা। দুর্গাপূজার আগেই শ্রমিকদের প্রাপ্য বোনাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার আলীনগর চা বাগান হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ডানকান ব্রাদার্সের আলীনগর চা বাগান, এর ফাঁড়ি সুনছড়া ও কামারছড়া চা বাগানের পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শ্রমিকরা অংশ নেন।

আলীনগর চা বাগান পঞ্চায়েতের সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি দিলিপ কৈরী,শ্রমিক নেতা সীতারাম বীন, সজল কৈরী ও শ্যামল গোস্বামী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,চা শ্রমিকরা সারা বছর রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করেন। অথচ তাঁদের বছরের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বোনাস প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও বৈষম্য করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

শ্রমিক নেতাদের দাবি,বিসিএস-বাচাশ্রইয়ের চুক্তি অনুযায়ী কর্মদিবস গণনা করে উৎসব বোনাস দেওয়ার কথা থাকলেও বোনাস নির্ধারণের ক্ষেত্রে শুধু যেসব দিন শ্রমিকরা সরাসরি কাজে উপস্থিত ছিলেন,সেসব দিন হিসাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি,বার্ষিক ছুটি ও অর্জিত ছুটির দিনগুলো যথাযথভাবে গণনায় অন্তর্ভুক্ত না করায় অনেক শ্রমিক পূর্ণ বোনাস থেকে বঞ্চিত হয়েছেন বলে তাঁদের অভিযোগ।

বক্তারা আরও বলেন,এভাবে বোনাস নির্ধারণের ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এতে শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপনও কঠিন হয়ে পড়েছে। তাই পূজার আগেই চুক্তি অনুযায়ী শ্রমিকদের ন্যায্য বোনাস পরিশোধের জন্য বাগান ব্যবস্থাপনার প্রতি জোর দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।

এ বিষয়ে আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ জেড এম রফিউল আলম বলেন,তাঁরা চুক্তি অনুযায়ী ন্যায্য বোনাস দিয়েছেন। অন্য চা বাগানের সঙ্গে তুলনা করলেই বোনাসের হিসাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

এদিকে,গত ১২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চা-শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা জানান,এ বছর অনেক চা বাগানের শ্রমিক এখনো উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে বোনাস দেওয়া হয়েছে, সেখানেও পূর্ণ বোনাস দেওয়া হয়নি বলে তাঁরা অভিযোগ করেন।

বিবৃতিতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর,দেওছড়া,ডবলছড়া, চাতলাপুর ও তিলকপুরসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকদের বোনাসের পরিবর্তে কর্মস্থলে উপস্থিতির ভিত্তিতে হাজিরা বা উৎসাহ বোনাস দেওয়ার অভিযোগ তোলা হয়। এতে শ্রমিকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

শ্রমিক নেতারা উৎসব বোনাসের হিসাব ও পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য চুক্তি এবং শ্রম আইন অনুসরণ করে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কমলগঞ্জে পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream