মরহুম গাজী সোহেল রানা স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ১৬ অক্টোবর বিকাল ৪ টায় ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনষ্টিত হয়। খেলা খাইরুল একাদশ বনাম তাকিব একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় খায়রুল একাদশ ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন খায়রুল একাদশের শহীদ। খেলার উদ্বোধন করেন ফুলতলা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এস এম আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন। মোহাম্মদ মামুন আর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন মোঃ কামরুল মোল্লা, আলমগীর সরদার , জাহিদ খান, মিলন আকন্জি, নাজমুল গোলদার, ইলিয়াস গাজী , ফজর সরদার, আলী আহমেদ ধলা, আসাদ আকন্জি, কামাল মোল্লা, শাহিনুর রহমান , আইয়ুব খান , জিয়ার খান, সৈকত খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত