শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শাড়ির আড়ালে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাড়ির আড়ালে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার
গ্রেপ্তার ভারতীয় নাগরিক অভিজিৎ দাস। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অভিজিৎ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে মাদক ছাড়াও একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। বেলা ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ জানান, তিনি ভারতের বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন কুলি। একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র তাঁকে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে ভারতীয় শাড়ির মতো বিভিন্ন পণ্যের আড়ালে মাদক বাংলাদেশে পাচারের কাজে ব্যবহার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্রটির পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার কথা ছিল অভিজিতের। চক্রটি বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেছে অধিদপ্তর।

এ ঘটনায় গ্রেপ্তার অভিজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয় : গ্রেপ্তার রাজধানী ঢাকা বিভাগ ভারতীয় ঢাকা জেলা মাদক পাচার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শাড়ির আড়ালে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অভিজিৎ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে মাদক ছাড়াও একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। বেলা ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ জানান, তিনি ভারতের বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন কুলি। একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র তাঁকে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে ভারতীয় শাড়ির মতো বিভিন্ন পণ্যের আড়ালে মাদক বাংলাদেশে পাচারের কাজে ব্যবহার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্রটির পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার কথা ছিল অভিজিতের। চক্রটি বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেছে অধিদপ্তর।

এ ঘটনায় গ্রেপ্তার অভিজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream