বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ছবি: প্রতীকী

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) ১২ প্লাটুন সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।

পরিদর্শনকালে ব্যাটালিয়ন অধিনায়ক জানান,পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহল,গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান,ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রস্তুতকৃত ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় সাড়া প্রদান ও দায়িত্ব পালনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এদিকে সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ,মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে,সংশ্লিষ্ট প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পূজা উদযাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এ লক্ষ্যে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ঘটনা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream