বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

​রংপুরে মাদক, যানজট ও আইনশৃঙ্খলা নিয়ে আরএমপি কমিশনারের মুখোমুখি এমপি বেলাল

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল

রংপুর মহানগরীকে নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে মেট্রোপলিটন পুলিশকে আরও দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

​বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ে কমিশনার মু. মাহবুবুর রশীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই তাগিদ দেন।

​সভায় এমপি বেলাল নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিদিনের নাগরিক ভোগান্তি কমানোর ওপর জোর দেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু সেবনকারীদের গ্রেপ্তার না করে, মাদকের মূল উৎস ও নেপথ্যের কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

​নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে সংসদ সদস্য বলেন, কামারপাড়া বাসস্ট্যান্ডকেন্দ্রিক তীব্র যানজট কমাতে বাসস্ট্যান্ডটি দ্রুত অন্য সুবিধাজনক স্থানে স্থানান্তর করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশ রক্ষায় অবৈধ বালু পয়েন্টগুলোর বিরুদ্ধে পুলিশের দৃশ্যমান অভিযান পরিচালনা এবং সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও আন্তরিক ভূমিকা রাখার কথা বলেন তিনি।

​এ সময় সংসদ সদস্য হিসেবে 'ওয়ারেন্ট অব প্রিসিডেন্স' অনুযায়ী প্রাপ্য প্রশাসনিক প্রটোকল ও মর্যাদা নিশ্চিতের বিষয়টি তুলে ধরে এ সংক্রান্ত ঘাটতিগুলো পূরণের প্রতি নজর দেওয়ার কথা বলেন তিনি।

​মতবিনিময় সভায় পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মাহফুজুর রহমান এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​অন্যদিকে সংসদ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন রংপুর মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, পরশুরাম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাহবুব আলম এবং মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়ে আরএমপি কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, যানজট নিরসন এবং প্রটোকল সংক্রান্ত বিষয়গুলো দ্রুত সমাধানে পুলিশ কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

​রংপুরে মাদক, যানজট ও আইনশৃঙ্খলা নিয়ে আরএমপি কমিশনারের মুখোমুখি এমপি বেলাল

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream