বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ছবি: প্রতিবেদক

“দৃষ্টি যেখানে সীমিত,সম্ভাবনা সেখানে সীমাহীন” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,মৌলভীবাজারের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ।

সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট চন্দন কুমার পাল,চিকিৎসক ডা. সঞ্জীব মীতৈ, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম এবং সাংবাদিক নুরুল ইসলাম শেফুল।

আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা,সাদাছড়ির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের জন্য চলাচলবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজের সব ক্ষেত্রে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতার পাশাপাশি তাঁদের সক্ষমতা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁদের স্বাধীন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে পরিবার,সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream