শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা- ফুলবাড়ী স্থলবন্দর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা- ফুলবাড়ী স্থলবন্দর
ছবি: সংগৃহীত

দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার চালু থাকবে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৬ অক্টোবরের চিঠিতে ছুটির এ সময়সূচি জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথাক্রমে ২৫ অক্টোবর, ১১ নভেম্বর ও ১৭ নভেম্বর থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।

বিষয়টি ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে তাঁরা চিঠি পেয়েছেন।বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি কেফাতুল্লা ওয়ারেছ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা- ফুলবাড়ী স্থলবন্দর

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream