শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শারদীয় দুর্গাপূজা শুরু, আজ মহাষষ্ঠী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শারদীয় দুর্গাপূজা শুরু, আজ মহাষষ্ঠী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। আজ দুর্গাষষ্ঠী। এদিন দেবী দুর্গার মূল প্রতিমায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব। এ সময় ঢাকঢোল ও কাঁসরের শব্দে মুখর হয়ে উঠবে দেশের পূজামণ্ডপগুলো।

আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন এবং নৌকায় বিদায় নেবেন। শাস্ত্রমতে, কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গার বাপের বাড়ি আগমনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পূজিত হন অসুরবিনাশী দেবী দুর্গা।

এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি। বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলা অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা এ তথ্য জানান। ঢাকা মহানগরে এবার ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৬১টি।

পূজার সূচি অনুযায়ী, আগামী শনিবার ও রোববার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী এবং মঙ্গলবার মহানবমী পালিত হবে। বুধবার বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জন অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের হবে।

মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে বৃহস্পতিবারও প্রস্তুতির কাজ চলতে দেখা গেছে। রমনা কালীমন্দিরে প্রতিমা স্থাপন করা হলেও তা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। মন্দির প্রাঙ্গণে করা হয়েছে আলোকসজ্জা, তৈরি করা হয়েছে প্রবেশদ্বার ও মঞ্চ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা অঙ্গনেও প্রতিমা স্থাপনের পর সেগুলো সাদা পর্দায় ঢেকে রেখে শেষ মুহূর্তের কাজ চলছিল।

কয়েকটি জেলায় হামলার অভিযোগ

দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে দেশের কয়েকটি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময় সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস জানান, সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইলে প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া ফরিদপুরের একটি ঐতিহ্যবাহী কালীমন্দিরে চুরি এবং সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা ও লুটপাটের অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি। নওগাঁয় গোয়েন্দা বিভাগের কর্মচারী পরিচয়ে ডাকাতির খবর পাওয়া গেছে বলেও জানান। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপে অনেক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে বলে দাবি করেন তিনি। দুর্গাপূজার সময় এ ধরনের হামলা ও সহিংসতা দেখতে চান না বলেও মন্তব্য করেন শুভাশীষ কুমার বিশ্বাস।

নিরাপত্তায় বিজিবি ও আনসার-ভিডিপি মোতায়েন

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, এবার পূজার নিরাপত্তায় প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা দেশে ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা শুরু, আজ মহাষষ্ঠী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream