শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফরিদপুর গুহলক্ষ্মীপুর ২০ মাদক মামলার আসামী দেড় কেজি গাঁজাসহ শিল্পীকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফরিদপুর গুহলক্ষ্মীপুর ২০ মাদক মামলার আসামী দেড় কেজি গাঁজাসহ শিল্পীকে গ্রেপ্তার

আব্দুস সালাম মোল্লা। ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। শিল্পী গুহলক্ষ্মীপুর এলাকার নূর ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাপড়ের ব্যাগে স্কচটেপ দিয়ে প্যাঁচানো দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিল্পী বেগমকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান শিকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। নতুন মামলায় আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিসিআর যাচাই করে দেখা গেছে, ইতিপূর্বে তাঁর নামে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফরিদপুর গুহলক্ষ্মীপুর ২০ মাদক মামলার আসামী দেড় কেজি গাঁজাসহ শিল্পীকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আব্দুস সালাম মোল্লা। ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। শিল্পী গুহলক্ষ্মীপুর এলাকার নূর ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাপড়ের ব্যাগে স্কচটেপ দিয়ে প্যাঁচানো দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিল্পী বেগমকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান শিকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। নতুন মামলায় আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিসিআর যাচাই করে দেখা গেছে, ইতিপূর্বে তাঁর নামে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream