মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিবৃতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিবৃতি
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় পরিষদ গভীরভাবে ব্যথিত।

এঘটনায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, প্রক্টর, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, সভায় উপাচার্য ঘটনাটি সম্পর্কে অবগত হন এবং বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ বিবেচনায় শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে তা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিবৃতি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় পরিষদ গভীরভাবে ব্যথিত।

এঘটনায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, প্রক্টর, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, সভায় উপাচার্য ঘটনাটি সম্পর্কে অবগত হন এবং বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ বিবেচনায় শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে তা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream