রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রক্টরের মতবিনিময়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চবিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রক্টরের মতবিনিময়

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভাগীয়, জেলা ও উপজেলা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ২ নম্বর গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা শোনা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে বিভিন্ন অ্যাসোসিয়েশনের যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় শিক্ষার্থী প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা প্রক্টর অফিসের এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কমানো, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ তৈরিতে এ ধরনের সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা এবং সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শোনা এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্যই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন তাঁদের সমস্যা ও মতামত নির্দ্বিধায় প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন, সে জন্য যোগাযোগের এ ধারা অব্যাহত রাখতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে তাঁদের সঙ্গে নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।’

সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। তিনি তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে জবাব দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আশরাফুল ইসলাম, তাহসিনুল আবেদিন, মো. নুরুল হামিদ কানন, মো. খাইরুল ইসলাম, মেহেরাজ হোসেন কাজল ও শাহজালাল বাদশাসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : চবি প্রক্টরের মতবিনিময়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চবিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রক্টরের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream