সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শ্রীমঙ্গলে আয়োজিত এক আলোচনা সভার বক্তারা।
তাঁরা বলেন, একটি আলোকিত ও আদর্শ সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নুর ফুডস চাইনিজ রেস্টুরেন্টে ‘সামাজিক অবক্ষয় প্রতিরোধ পরিকল্পনা ও আলোকিত শ্রীমঙ্গল রূপায়ন প্রস্তাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আলোকিত শ্রীমঙ্গল ফাউন্ডেশন।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রকিব হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারী মোহাম্মদ আব্দুল মুমিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কারী মাওলানা মোহাম্মদ মোজাহিদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহিন আহমেদ চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা সামাজিক অবক্ষয়ের বিভিন্ন দিক, এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা এবং শ্রীমঙ্গলকে একটি আদর্শ ও আলোকিত জনপদ হিসেবে গড়ে তোলার বিষয়ে মতামত তুলে ধরেন।
তাঁরা সামাজিক শৃঙ্খলা, নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তুহিন চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. মঈনুল ইসলাম জাকির, সাপ্তাহিক পূর্বদিক-এর নির্বাহী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব এবং নবীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মো. মোদাচ্ছির আলী।
এ ছাড়া বক্তব্য দেন শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহ, মুফতি মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মন্নান, জসিম উদ্দিন, মো. আক্তার হোসেন, মো. আব্দুল ওয়াসিদ, মো. সালাহউদ্দিন মাস্টার ও আকবাল হোসেন রনিসহ অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গকবি লুৎফুর রহমান, গণমাধ্যমকর্মী দেওয়ান মাসুকুর রহমান ও জালাল আহমদ, আবু সাঈদ বেলাল, আ.খ.ম. ইকবাল, জবর আলী রানা, কামাল হোসেন, চিকিৎসক ডা. মো. আল আমিন, মাওলানা শাহজাহান আলী, হাফিজ রুহুল আমীন, হাফিজ সিরাজুল ইসলাম শরীফ, মাওলানা মিছবাহুর রহমান, মাওলানা উবায়দুর রহমান জালালী ও কারী মোহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আলোচনা সভায় সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং আলোকিত শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে উঠে আসে।
মতামত