মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সম্প্রীতির বন্ধনে শার্শার ১৭ পূজা মন্ডপে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সম্প্রীতির বন্ধনে শার্শার ১৭ পূজা মন্ডপে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) শার্শা, নিজামপুর, লক্ষ্মণপুর, বাহাদুরপুর ও বেনাপোল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।

এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির নেতা ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা শাহিন আলম খা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব ও মোজাফফর উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক সালাহ উদ্দিন মান্না এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুভেচ্ছা ও মত বিনিময় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়টি গুরুত্ব পায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বন্ধনে শার্শার ১৭ পূজা মন্ডপে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream