মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

বিরোধী দল উপস্থিত না থাকলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপনের সময় বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদেশে বাংলাদেশের বন্দীদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না—এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সবার বিরুদ্ধে ঢালাওভাবে এমন অভিযোগ করা ঠিক নয়।

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তবে সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছে, তা প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা না করে বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈধতা এবং ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করার পরই এ বিষয়ে মন্তব্য করা উচিত।

এর আগে মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বিরোধী দল উপস্থিত না থাকলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপনের সময় বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদেশে বাংলাদেশের বন্দীদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না—এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সবার বিরুদ্ধে ঢালাওভাবে এমন অভিযোগ করা ঠিক নয়।

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তবে সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছে, তা প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা না করে বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈধতা এবং ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করার পরই এ বিষয়ে মন্তব্য করা উচিত।

এর আগে মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream