শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের ঘোষণা, কোন কোন এলাকায় প্রভাব পড়বে?


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের ঘোষণা, কোন কোন এলাকায় প্রভাব পড়বে?

কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় শনিবার (২৮ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুই উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য শ‌নিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে ব‌লে জানা গে‌ছে।

অন্যদিকে, উলিপুর উপকেন্দ্র-১-এর ১ নম্বর ফিডারের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উলিপুরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো- মধ্যবাজার থেকে হাসপাতাল, আজমের মোড়, খাওনার দরগা, মধ্যপাড়া, বলদিপাড়া ও ডারার পাড় এলাকা।

উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এক বিজ্ঞ‌প্তি‌তে জানান, কাজের স্বার্থে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে।

বিষয় : #কুড়িগ্রাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের ঘোষণা, কোন কোন এলাকায় প্রভাব পড়বে?

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় শনিবার (২৮ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুই উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য শ‌নিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে ব‌লে জানা গে‌ছে।

অন্যদিকে, উলিপুর উপকেন্দ্র-১-এর ১ নম্বর ফিডারের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উলিপুরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো- মধ্যবাজার থেকে হাসপাতাল, আজমের মোড়, খাওনার দরগা, মধ্যপাড়া, বলদিপাড়া ও ডারার পাড় এলাকা।

উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এক বিজ্ঞ‌প্তি‌তে জানান, কাজের স্বার্থে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream