শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ক্ষমতার বদল হয়েছে কিন্তু বদলায়নি দাপটের রাজনীতি!

নওগাঁর সীমান্ত ঘেঁষা উপজেলা ধামইরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, সম্পত্তি লিখে নেওয়া ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। 

প্রকাশ থাকে যে, বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে নওগাঁর ধামইরহাটে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন ড. লোকনুজ্জামান ও তাঁর ছোট ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান আলাল। সাবেক প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং নজিপুর সরকারি কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের  পরিচয়ে এলাকায় তাঁদের প্রভাব ব্যাপক ছিল বলে  স্থানীয়রা জানান। সেই প্রভাব অপব্যবহার করে জমি ও বাড়ি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা এবং রাজনৈতিক পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, পারিবারিক সম্পত্তি নিয়েও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্বজনদের একাংশের দাবি, বাবা মৃত্যুশয্যায় থাকা অবস্থায় অন্য ভাইবোনদের অগোচরে বাবার নামে থাকা সবটুকু জমি ও সম্পত্তি নিজেদের নামে লিখে নেন তাঁরা। এ নিয়ে পরিবারের অন্য সদস্যদের মধ্যে চাপা  ক্ষোভ বিদ্যমান।

ড. লোকনুজ্জামান ও হালিমুজ্জামান আলালের ভাগ্নে  এনামুল অভিযোগ করে বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততাই তাঁর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। তাঁর ভাষায়, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা দেওয়া হয়েছিল। রাজনৈতিকভাবে দিনের পর দিন হয়রানি করা হয়েছে। টানা দেড় বছর বাড়িতে ঘুমাতে পারিনি। যখনই বাড়িতে যেতাম, তখনই আমার পেছনে পুলিশ লাগিয়ে দেওয়া হতো।’

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, ‘পারিবারিক কাজে একদিন বিএনপির এক নেতা আমাদের বাড়িতে এসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে টানা তিন মাস বাড়িতে থাকতে দেওয়া হয়নি। সব সময় পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে।’

আরেক ভুক্তভোগী ইব্রাহিমের অভিযোগ, তাঁর ব্যক্তিগত জমি দখলে নেওয়া হয়েছিল। প্রতিবাদ করায় তাঁকে জামায়াতের লোক আখ্যা দিয়ে পুলিশি হয়রানি করা হয়।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মসজিদের পরিচালনা ও ধর্মীয় কার্যক্রমও নিজেদের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এমনকি শুক্রবারের জুমার বয়ানে কোরআন-হাদিসের আলোচনা নিয়েও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, নজিপুরের একাধিক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক  তারা   দাবি করেন, কলেজের মসজিদের অর্থের যথাযথ হিসাব আজও পাওয়া যায়নি। কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন অভিযোগ ধামাচাপা দেওয়ার ক্ষেত্রেও ড. লোকনুজ্জামানের ভূমিকা ছিল বলে অভিযোগ তাঁদের।

হালিমুজ্জামান আলালের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও বিতর্কিত অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি,  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর শুনে আনন্দ প্রকাশ করে শল্পি বাজারে প্রায় ২০ কেজি মিষ্টি বিতরণ করেছিলেন আলাল। তবে এ ঘটনার সময়কাল, প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতি বদলালেও দুই ভাইয়ের প্রভাব বিস্তারের কৌশলে পরিবর্তন আসেনি। বর্তমানে বিভিন্ন বিএনপি নেতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন তাঁরা। সম্প্রতি আওয়ামী লীগের এক নেতার মুক্তির দাবিতে এলাকায় পোস্টারিং করার ঘটনাও আলোচনার জন্ম দিয়েছে।

এলাকাবাসীর দাবি, জমি দখল, সম্পত্তি লিখে নেওয়া, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক হয়রানির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। পাশাপাশি কলেজের মসজিদের অর্থের হিসাবও প্রকাশ করা প্রয়োজন।

তবে এসব অভিযোগের বিষয়ে ড. লোকনুজ্জামান ও হালিমুজ্জামান আলালের বক্তব্য পাওয়া যায়নি। সরকার বদলেছে,কিন্তু  দাপট চলছে সমান গতিতে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ক্ষমতার বদল হয়েছে কিন্তু বদলায়নি দাপটের রাজনীতি!

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream