শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিথর সন্তানকে শেষ বিদায় জানাতে কারা ফটকে ডাকা হলো বন্দি মাকে


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিথর সন্তানকে শেষ বিদায় জানাতে কারা ফটকে ডাকা হলো বন্দি মাকে
সংগৃহীত ছবি

মা ও ছেলের জীবিত অবস্থায় দেখা হলো না ; শেষ পর্যন্ত কফিনবন্দি হয়েই কারাগারের দরজায় পৌঁছালো ১৫ বছরের নিসর্গ হোসেন তূর্য। কারা প্রশাসনের বিশেষ অনুমুতিতে নিথর সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন তার কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মী।

শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে তূর্যের মরদেহ নিয়ে আসেন আত্মীয়-স্বজনরা। শর্মী যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পারিবারিক সূত্রে জানা যায়, জন্মলগ্ন থেকেই জটিল নানা শারীরিক সমস্যায় ভুগছিলো তার বড় ছেলে তূর্য। শুক্রবার রাত ১০ টার  দিকে চিকিৎসাধীন বা অসুস্থতাজনিত অবস্থায় তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর পর কারাগারে থাকা মাকে শেষ দেখা দেখানোর অনুরোধ জানিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে পরিবার। কর্তৃপক্ষ আবেদনে সাড়া দেওয়ায় শনিবার দুপুরে কারা ফটকে বিশেষ ব্যবস্থায় সন্তানের মরদেহ দেখানো হয় শর্মীকে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


নিথর সন্তানকে শেষ বিদায় জানাতে কারা ফটকে ডাকা হলো বন্দি মাকে

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

মা ও ছেলের জীবিত অবস্থায় দেখা হলো না ; শেষ পর্যন্ত কফিনবন্দি হয়েই কারাগারের দরজায় পৌঁছালো ১৫ বছরের নিসর্গ হোসেন তূর্য। কারা প্রশাসনের বিশেষ অনুমুতিতে নিথর সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন তার কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মী।

শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে তূর্যের মরদেহ নিয়ে আসেন আত্মীয়-স্বজনরা। শর্মী যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পারিবারিক সূত্রে জানা যায়, জন্মলগ্ন থেকেই জটিল নানা শারীরিক সমস্যায় ভুগছিলো তার বড় ছেলে তূর্য। শুক্রবার রাত ১০ টার  দিকে চিকিৎসাধীন বা অসুস্থতাজনিত অবস্থায় তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর পর কারাগারে থাকা মাকে শেষ দেখা দেখানোর অনুরোধ জানিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে পরিবার। কর্তৃপক্ষ আবেদনে সাড়া দেওয়ায় শনিবার দুপুরে কারা ফটকে বিশেষ ব্যবস্থায় সন্তানের মরদেহ দেখানো হয় শর্মীকে। 


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream