বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি: প্রতীকী

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত মৌলভীবাজারের যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন,শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু;কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ,যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী,আছনাজ চৌধুরী ইমন,মো. জিয়া উদ্দিন চৌধুরী,ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ। এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূইয়ার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য,এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত মৌলভীবাজারের যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন,শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু;কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ,যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী,আছনাজ চৌধুরী ইমন,মো. জিয়া উদ্দিন চৌধুরী,ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ। এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূইয়ার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য,এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream