বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাগেরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৩ জন গ্রেফতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাগেরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৩ জন গ্রেফতার
বাগেরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৩ জন গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবনচরা থানার খান বাহাদুর সড়ক এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের বারাশিয়া এলাকার (বর্তমানে ফকিরহাটের মূলঘরের বাসিন্দা) মেহেদী হাসান রাসেল (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির আগের রাতে, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট মডেল থানাধীন ছোট বাহিরদিয়া গ্রামে আমির হামজা সাতিলের দ্বিতল বসতবাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা (মামলা নং-১২) দায়ের করা হয়।

মামলার পর বাগেরহাট ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। পরবর্তীতে কেএমপি খুলনার লবনচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে আটক করা হয়।

অভিযানকালে শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণকৃত একটি ইনফিনিক্স (Infinix) স্মার্টফোন এবং মেহেদী হাসান রাসেলের কাছ থেকে হামলায় ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি হোন্ডা ড্রিম (Honda Dream 110cc) মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বাগেরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৩ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবনচরা থানার খান বাহাদুর সড়ক এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের বারাশিয়া এলাকার (বর্তমানে ফকিরহাটের মূলঘরের বাসিন্দা) মেহেদী হাসান রাসেল (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির আগের রাতে, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট মডেল থানাধীন ছোট বাহিরদিয়া গ্রামে আমির হামজা সাতিলের দ্বিতল বসতবাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা (মামলা নং-১২) দায়ের করা হয়।

মামলার পর বাগেরহাট ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। পরবর্তীতে কেএমপি খুলনার লবনচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে আটক করা হয়।

অভিযানকালে শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণকৃত একটি ইনফিনিক্স (Infinix) স্মার্টফোন এবং মেহেদী হাসান রাসেলের কাছ থেকে হামলায় ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি হোন্ডা ড্রিম (Honda Dream 110cc) মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream