শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার

ছবি: ৮-এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি নুর কামাল (৩২) কে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-ডি/১ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় উখিয়া থানার মামলা নং-১৭ (তারিখ: ৮ আগস্ট ২০২৬) এর এজাহারনামীয় আসামি নুর কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর কামাল (৩২) নজির আহম্মদের ছেলে। তিনি এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-ডি/১,পানবাজার,বালুখালী-১,উখিয়া, কক্সবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য,একই মামলায় গত ৬ আগস্ট পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছিল। তিনি গাজীপুর সদর উপজেলার আমবাগ,বাঘিয়া এলাকার বাসিন্দা। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি নুর কামাল (৩২) কে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-ডি/১ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় উখিয়া থানার মামলা নং-১৭ (তারিখ: ৮ আগস্ট ২০২৬) এর এজাহারনামীয় আসামি নুর কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর কামাল (৩২) নজির আহম্মদের ছেলে। তিনি এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-ডি/১,পানবাজার,বালুখালী-১,উখিয়া, কক্সবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য,একই মামলায় গত ৬ আগস্ট পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছিল। তিনি গাজীপুর সদর উপজেলার আমবাগ,বাঘিয়া এলাকার বাসিন্দা। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream